নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীর মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে ১০০০ কেজি জাটকা উদ্ধার করেছেন পাগলা কোস্টগার্ডের একটি অপারেশনদলের কর্মকর্তারা। উদ্ধার হওয়া জাটকার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।

বুধবার (০৬ এপ্রিল) কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ওই এলাকায় টিম লিডার পেটি অফিসার (সিডি) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে এমভি জাহিদ-৭, এমভি রাজ হংস-৮ ও এমভি তাকওয়া যাত্রীবাহী লঞ্চগুলো থেকে জাটকা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জাটকা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। পরে সেগুলো বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

ওএফ