পুলিশ ফাঁড়িতে অসামাজিক কার্যকলাপের মাধ্যমে মনোরঞ্জন করার সময় আটক বন্দর থানার মদনগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজুর রহমানকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার তাকে বরখাস্তের নির্দেশ দেন।

সূত্র জানায়, বুধবার রাতে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনর্চাজ এসআই মফিজুর রহমান ফাঁড়িতে অসামাজিক কার্যকলাপ করার সময় জেলা পুলিশের এক  সহকারী পুলিশ সুপার (এএসপি) ফাঁড়িতে উপস্থিত হয়ে তাকে হাতে নাতে আটক করেন। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার তাকে বরখাস্তের নির্দেশ দেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেআই