তিস্তা নদীর উপনদী ঘাঘট নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধা শহর রক্ষাবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন ও কুপতলা ইউনিয়নের সংযোগ অত্র এলাকার হাজার হাজার জনগণকে গাইবান্ধা শহরে আসার একমাত্র কাজলঢোপ (চৌধুরী ভিটা) এলাকায় নির্মিত ঘাঘট ব্রজি সংলগ্ন স্থানে শহর রক্ষাবাঁধ।
এলাকাবাসির অভিযোগ উত্তর তীরের শত মানুষের বাড়িঘর বন্যার পানির নীচে তলিয়ে গেলেও সরকারি কোন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন প্রকার ত্রাণ আসেনি। আর দক্ষিণ তীর রক্ষার জন্য অদ্যাবধি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কোন ব্যবস্থাও গ্রহণ করেনি।
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর সীমান্ত ও কুপতলা ইউনিয়নের দক্ষিণ সীমান্তের সংযোগ স্থল কাজলঢোপ (চৌধুরীপাড়া) এলাকায় ১৯৯৮ সালে ঘাঘট নদীর উপর ব্রীজ নির্মাণ করা হয়। ফলে উল্লেখিত এলাকার শত শত মানুষ ওই ব্রীজ দিয়ে পাড় হয়ে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা ও দায়রা জজ আদালতে যাতায়াত করতে থাকে।
দুই মাস আগে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এ সংক্রান্ত একটি সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ করা হলেও শুধু পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষই নয় স্থানীয় জনপ্রতিনিধি উপজেলা বা জেলা পর্যায়ের কোন কর্তৃপক্ষই এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহন করেনি।
এআই





