জেলার গাবখান চ্যানেলে ব্রিজ অতিক্রম করার সময় খুলনা থেকে ঢাকাগামী স্টিমার এমভি বাঙ্গালীতে বোমা মেরেছে দুর্বৃত্তরা। ব্রিজ অতিক্রম করার সময় ওপর থেকে দুর্বৃত্তদের ছোড়া বোমার আঘাতে পুড়ে গেছে স্টিমারের ছাদের আটটি এয়ারকুলার। আগুন দ্রুত নিভিয়ে ফেলায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্টিমারের প্রত্যক্ষদর্শী যাত্রী ও চিফ কর্মকর্তা মো. মাসুদ জানায়, ব্রিজ অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। এতে ছাদের আটটি এসি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর স্টিমারটি ঝালকাঠি ঘাটে পৌঁছালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) শীলমনি চাকমা জানান, স্টিমারটি গাবখান ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় ব্রিজের ওপর থেকে দুর্বৃত্তরা বোমা মেরে পালিয়ে যায়। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জেআই