ভারতীয় কোস্টগার্ডআজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃতদের কাকদ্বীপ আদালতে তোলা হবে। আটক জেলেদের বাড়ী বাংলাদেশের চট্টগ্রাম এলাকায়।
কোলকাতার দক্ষিণ ২৪ পরগণার সাংবাদিক অমিত মণ্ডল সংবাদ মাধ্যমকে জানান, ভারতীয় উপকূল রক্ষী বাহিনী মঙ্গলবার( ১৫ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমা থেকে ফিশিংবোট এফবি আলরাফি, এফবি সোনারমদিনা ও এফবি ফাতেমা নামে বাংলাদেশের তিনটি ফিশিংবোট আটক করে।
৩ টি বোটে ৮৮জন জেলে রয়েছে। আটক ফিশিংবোট ও জেলেদের বুধবার দুপুরে সে দেশের কোস্টগার্ডের ফ্রেজারগঞ্জের ঘাটিতে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, আটক জেলেদের বুধবার রাতে ফ্রেজারগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের কাকদ্বীপ আদালতে তোলা হবে।
বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ব্যবসায়ী সাইফুল ইসলাম খোকন জানান, বাংলাদেশের তিনটি ফিশিংবোটসহ ৮৮ জন জেলে ভারতীয় কোষ্টগার্ডের হাতে আটক হয়েছে বলে শুনেছি।
এইচএন





