দিনাজপুরের সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন মনিমেলার উদ্যোগে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঋতুর পরিক্রমায় হাজার বছর ধরে আবহমান বাংলার ঘরে ঘরে আনন্দ বয়ে নিয়ে আসে নতুন ফসল। গ্রাম বাংলার এসময়ে আনন্দঘন পরিবেশে অগ্রায়নে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এই ঐতিহ্য কে তুলে ধরতে এ বছর দিনাজপুরের সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন মনিমেলার উদ্যোগে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়।

২৮ নভেম্বর শুক্রবার দিনাজপুর সংগীত কলেজ প্রাঙ্গণে নবান্ন উৎসব উদযাপন উপলক্ষে শিশু শিল্পীদের গান, আবৃত্তি, নৃত্য, অভিনয়, তাৎক্ষণিক চিত্রাংকন ও কাগজ কেটে ঘুড়ি এবং নকশা তৈরী, বিভিন্ন প্রকার খেলাধূলা অনুষ্ঠিত হয়। শেষে নবান্ন যোগের মাধ্যমে নবান্ন উৎসবের সমাপ্তি হয়।

নবান্ন উৎসব উদ্বোধন করেন মনিমেলার সভাপতি এ কে এম রেজাউর রহমান রেজু। উৎসব পরিচালনা করেন মনিমেলার সাধারণ সম্পাদক নুরুল মতিন সৈকত।

জেআই