ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ধান কাটাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামের প্রবাসী জাকির হোসেন এবং পার্শ্ববর্তী সাতবাড়ীয়া গ্রামের হিরন মিয়ার মধ্যে জমি নিয়ে পূর্ববিরোধ ছিল।
সোমবার সকাল সাড়ে আটটায় হরিপুর গ্রামের জাকির হোসেন জমিতে ধান কাটতে গেলে সাতবাড়ীয়া গ্রামের হিরন মিয়া এক দল লোক নিয়ে হামলা চালায়।
এতে ১৫ জন আহত হয়। বল্লমের আঘাতে গুরুতর আহত জাকির হোসেনকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান।
সরাইল থানার ওসি আলী আরশাদ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ইআর





