বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নোয়াখালী শহর শাখার সভাপতি মিজানুর রহমান মিজান ও নোয়াখালী সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজগর উদ্দিন দুখু, জেলা ছাত্রদল নেতা আবু সাদেক জুয়েল সহ জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি, নির্যাতন এবং গ্রেফতারের প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সমগ্র নোয়াখালী জেলায় সর্বাত্মক হরতাল আহবান করেছে জেলা ছাত্রদল।

মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান ও সাধারণ সম্পাদক ছাবের আহম্মদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হরতালের ঘোষণা করা হয়।

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান ও সাধারণ সম্পাদক ছাবের আহম্মদ হরতালের বিষয়ে নিশ্চিত করে বলেন, এ হরতাল পালনের জন্য জেলা ও বিভিন্ন উপজেলা ছাত্রদলের সকল নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণকে আহবান করা হয়েছে।

এসএইচ