আমি মৃত্যুকে কখনো ভয় পাই না, আমি জাতির পিতার সন্তান, আমি কারো কাছে মাথা নত করি না একমাত্র আল্লাহ ছাড়া। তৎকালিন বিরোধীদল থাকা অবস্থায়  আমাকে অনেকবার হত্যার চেষ্টা করা হয়েছে কিন্তু পারেনি, আমি জাতির ভাগ্যন্নয়নে কাজ করে যাচ্ছি।

২১ শে আগস্ট যাদের আত্মত্যাগে সৃষ্টি হয়েছে আজ গভীরভাবে তাদের শ্রদ্ধা করছি । রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগস্ট নিহতের স্মরণ সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, যারা সন্ত্রাস জঙ্গিবাদ সৃষ্টি করে দেশেকে পিছিয়ে নিতে চায় তাদের জায়গা এ বাংলার মাটিতে হবে না। ২১ আগস্ট আমি বক্তব্য শেষ করতে ১৩টি গ্রেনেড মঞ্চের দিকে মারে হামলাকারীরা । তখন অনেক নেতা কর্মীই মঞ্চে উপস্থিত ছিলেন আল্লাহ আমাকে রক্ষা করেছেন আমার চোখ থেকে তখন চশমা ছিটকে পড়ে চারদিকে আত্মচিৎকার আর হাহাজারীতে ভারি হয়ে উঠেছে পরিবেশ।  যখন  হামলা  চলছিলো তখন মনে হয়েছেলো দেশে কেয়ামত চলে এসেছে ।

হামলাকারীদের নিরাপদে সরে যেতে পুলিশ সহযোগিতা করছেন।  জজ মিয়াকে দিয়ে গ্রেনেড হামলার নাটক সাজানোর পর এ দায় আওয়ামীলীগের উপর চাপানোর চেষ্টা করেছে তৎকালিন বিএনপি-জামায়াত জোট সরকার। স্মরণ সভায় ২১ শে আগস্ট হামলায় নিহতের আত্মীয় স্বজন এবং পঙ্গত্ববরণ কারী  অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  


এসএ