কমলাপুর রেলওয়েস্টেশন থেকে ৫ কেজি গাঁজাসহ মনির হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
শনিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।
তিনি বলেন, মনির হোসেন নোয়াখালী থেকে উপকূল এক্সপ্রেসে করে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে নামেন। গোপন সংবাদের ভিত্তিতে তার ব্যাগ তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি। বর্তমানে তাকে থানা হাজতে রাখা হয়েছে।
ওএফ





