নওগাঁর মহাদেবপুরে উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুমিন উদ্দীন (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় তামারুজ্জামান (৩০) নামে আরো একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার তের মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মুমিন পোরশা উপজেলার মুর্শিদপুর গ্রামের মফিজ উদ্দীনের ছেলে। আহত কামারুজ্জামান নিয়ামতপুর উপজেলা বধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের ফয়িমুদ্দীনের ছেলে।
মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম জানান, উপজেলার নওগাঁ-মহাদেবপুর সড়কের তের মাইল মোড় নামক স্থানে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
কেএইচ





