রামপুরার বনশ্রী এলাকা থেকে গৃহকর্মী হত্যার অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
গ্রেফতাররা হলেন- গৃহকর্ত্রী নাজমুন নাহার হাসনা ও গৃহকর্তা আবু ইউসুফ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি, মিডিয়া) এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান, গৃহকর্মী মুন্নী বনশ্রীর ব্লক ‘ডি’র ৪ নম্বর রোডের ৩৫ নম্বর বাসায় কাজ করতেন।
রোববার মুন্নীর মা নজিবা বেগম মোবাইল ফোনে তার মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে ঢাকায় আসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মেয়ের লাশ শনাক্ত করেন।
আশপাশের লোকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৫-৭ দিন থেকে গৃহকর্ত্রী নাজমুন নাহার হাসনা ও গৃহকর্তা আবু ইউসুফ তার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন।
এমকে





