সুজলা সুফলা, শস্য-শ্যামলা, প্রকৃতির ছায়ায় ঘেরায় আমাদের গ্রাম-বাংলা। কবির ভাষায় কত না রূপ দিয়েছিলেন এই দেশের।

আর তাই একটু সুখ খুঁজতে মন ছুটে যায় গ্রাম-বাংলায়। কিন্তু আজ তা হারিয়ে যাচ্ছে কোথায়!

বিশ্বের সুখী দেশের তালিকায় গত বছর ১১০তম অবস্থানে থেকে পাঁচ ধাপ পিছিয়েছে এবার ১১৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

বুধবার জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) প্রকাশিত ‘বিশ্ব সুখী প্রতিবেদন-২০১৮’ শীর্ষক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। এই তালিকায় সবচেয়ে সুখী দশে হিসেবে ঠাঁই পেয়েছে ফিনল্যান্ড।

তালিকায় স্থান পেয়েছে মোট ১৫৬টি দেশ। মাথাপিছু মোট দেশজ উৎপাদন, সামাজিক সমর্থন, স্বাস্থ্যকর জীবনযাত্রা, সামাজিক স্বাধীনতা, ভদ্রতা ও দুর্নীতির অনুপস্থিতি বিবেচনায় এই তালিকা তৈরি করা হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর শ্রীলংকা ১১৬তম, পাকিস্তান ৭৫তম, নেপাল ১০১তম, ভুটান ৯৭তম ও মিয়ানমার ১৩০তম অবস্থানে রয়েছে।

এছাড়া সুখী দেশের তালিকায় ভারত পিছিয়ে ১১ ধাপ। গতবার ১২২তম থাকা ভারত এবার ১৩৩তম অবস্থানে রয়েছে। এক্ষেত্রে ভারতের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।

তালিকার শীর্ষ দশে ফিনল্যান্ড ছাড়া আরও রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, কানাডা, নিউজিল্যান্ড, সুইডেন ও অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্র আছে তালিকার ১৮তম স্থানে।

এএস