স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়া শারমিন রুম্পাকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।
আজ শনিবার গণমাধ্যমকর্মীদের ডা. সোহেল মাহমুদ বলেন, রুম্পার মরদেহে ৩ ধরনের ময়নাতদন্ত করতে দেয়া হয়েছিল। এরমধ্যে বায়োলজিক্যাল রির্পোটে ধর্ষণের আলামত মেলেনি।
আর এটি হত্যা না আত্মহত্যা, তা জানার জন্য আরো ২টি প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। পাশাপাশি পুলিশের তদন্তেরও প্রয়োজন বলে জানান ফরেনসিক প্রধান।
এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, শুধু ময়নাতদন্ত করেই হত্যা না আত্মহত্যা, সেটি নির্ণয় করা যাবে না। এর জন্য পারিপার্শ্বিক অন্য অনেক বিষয় নিয়ে কাজ করতে হয়।
এ বিষয়ে আগামীকাল রবিবার পুলিশের কাছে প্রাথমিক রিপোর্টি পাঠানো হবে বলেও জানান এই চিকিৎসক।
গত ৪ ডিসেম্বর দিনগত রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের আয়েশা শপিং কমপ্লেক্সের পেছনের তিনটি ভবনের মধ্যবর্তী স্থান থেকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এএস





