লক্ষ্মীপুরের কমলনগরে ভূমিহীন ১১ দম্পতির মধ্যে কৃষি খাস জমি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মে) দুপুরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে খাস জমির দলিল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার।

কৃষি খাস জমি প্রাপ্ত দম্পতিরা হলেন- বেলাল হোসেন, বাসু মাঝি, মো. জিল্লাল, আবদুর জাহের, জাকির হোসেন, আবদুর রব, আনোয়ার উল্যা, আয়েশা বেগম, নোমান সিদ্দিকী, হোসনে আরা বেগম ও আমেনা বেগম।

এসব ভূমিহীনরা উপজেলার চর লরেন্স ও চর মার্টিন মৌজায় ১১ থেকে ৯১ শতাংশ পর্যন্ত খাস জমির দলিল পেয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ভূমি অফিসের নাজির মো. আলমগীর হোসেন ও কমলনগর প্রেসক্লাবের সহ সভাপতি মোহাম্মদ ছাইফ উল্যাহ হেলাল প্রমুখ।

খাস জমি প্রাপ্ত বিবি আয়েশা বেগম বলেন, সরকারিভাবে এ খাস জমি পাওয়ায় প্রতিবন্ধী স্বামী ও পাঁচ ছেলে-মেয়ে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি।

কমলনগর উপজেলা ভূমি অফিসের নাজির মো. আলমগীর হোসেন বলেন, অসহায় ভূমিহীন ৮১ দম্পতির তালিকা করা হয়েছে। প্রথম পর্যায়ে ১১ দম্পতিকে কৃষি খাস জমি দেওয়া হলো। পর্যায়ক্রমে তালিকাভূক্ত ভূমিহীনদের মধ্যেও কৃষি খাস জমি বিতরণ করা হবে।

ওএফ