রাজধানীর উত্তরা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারীচক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১।
বৃহস্পতিবার সকালে র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ছিনতাইকারীচক্রের ওই ৭ সদস্যকে গ্রেফতার করা হয়।
এএসপি মিজান বলেন, গ্রেফতারদের নাম পরিচয়সহ বিস্তারিত তথ্য বেলা ১১টার দিকে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হবে।
জেড





