‘আদালত অবমাননা আইন’ শিগগিরই পাসের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক।
‘আদালত অবমাননা আইন থাকা উচিত’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি দেশের আইনমন্ত্রী হিসেবে আশ্বাস দিতে পারি অতি শিগগিরই পার্লামেন্টে কন্টেম্প অব কোর্ট আইনটি পাস করার ব্যবস্থা আমরা গ্রহণ করব।’
‘বিচার বিভাগীয় রিপোটিং’ শীর্ষক কর্মশালায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান আনিসুল হক।
সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে রোববার এ কর্মশালার আয়োজন করে ল’ রিপোর্টার্স ফোরাম।
কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম বদি উজ জামান।
এসএইচ





