ভোলায় দ্বিতীয় দিনের মতো অভ্যন্তরীণ রুটে অনিরাপদ নৌ যান চলাচলে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। আবহাওয়া অনুকুলে না থাকায় এ নির্দেশনা অব্যাহত রয়েছে।
বোরবার থেকে জারি করাএই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন সূত্র।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ রুটের অনিরাপদ নৌ যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রশাসনের বাধা উপেক্ষা করে যাতে লঞ্চ ও ছোট ছোট ট্রলার উত্তাল নদীতে চলাচল করতে না পারে সে জন্য নির্বাহী কর্মকর্তাদের নিদের্শ দেওয়া হয়েছে বলে জানান ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা।
যেসব রুটে লঞ্চ চলাচল বন্ধ সেগুলো হচ্ছে, ভোলার চরফ্যাশন-মনপুরা-ঢালচর, কুকরী-মুকরী, তজুমদ্দিন-মনপুরা-হাতিয়া-চর জহির উদ্দিন, বোরহানউদ্দিন-চর জহির উদ্দিন-মনপুরা, দৌলতখান-হাজিরপুর-মেদুয়া-মদনপুরা-আলেকজেন্ডার, ভোলা-মাঝের চর-মেদুয়া, রামদাসপুর, তুলাতলী-রামগতি, ভেলুমিয়া-ধুলিয়া, লালমোহন-কালাউয়া সহ অন্তত ২৫ রুট।
বরিশাল অঞ্চল বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক মো. শহিদুল্লাহ বলেন, ত্রুটি থাকায় ভোলা-বরিশাল রুটের একটি লঞ্চ চলাচল বন্ধ রয়েছে, তবে এ রুটসহ দূরপাল্লার অন্যসব লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





