নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একদিনে ৭ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ১৮ জনের রিপোর্ট আসলে এর মধ্যে ৭ জনের রিপোর্ট পজিটিভ আসে।
এখন করোনা রোগীর সংখ্যা বেড়ে ২১। এর মধ্যে ২ জন মারা গেছেন। দিন দিন করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় সোনারগাঁওয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা এই বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরী পাড়া এলাকায় করোনা রোগীর সংখ্যা ৬। এছাড়াও একই ইউনিয়নের সাতভাইয়াপাড়া গ্রামে একজন করোনা রোগী সনাক্ত হয়। নতুন করে হাড়িয়া চৌধুরী পাড়া গ্রামে আরো একজনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এ নিয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নে করোনা রোগীর সংখ্যা ৭। এছাড়াও মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকায় আরো একজনের দেহে করোনা সনাক্ত হয়েছে।
গত ২৩ এপ্রিলে নমুনা পরীক্ষার পর এ ৭ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এ নিয়ে সোনারগাঁওয়ে করোনা রোগীর সংখ্যা -২১। তাদের মধ্যে ১৯ জন চিকিৎসাধীন। বাকী দুজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার ২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে ১৮ জনের ফলাফল স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। এদের মধ্যে ১১ জনের নেগেটিভ আসে। বাকী ৭ জনের পজিটিভ আসে। শম্ভুপুরা ইউনিয়নের চেলারচর গ্রামে ৪ জন, একরামপুর গ্রামে ২ জন ও বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরী পাড়া আরো একজনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, সোনারগাঁওয়ে করোনার পরিস্থিতি অবনতি হচ্ছে। সচেতন না হওয়ার কারনে এ করোনা ছড়িয়ে পড়ছে। সকলে সাবধান ও সচেতন হয়ে ঘরে থাকুন। না হলে সোনারগাঁওয়ে ভয়াবহতার রূপ দেখতে হবে।
এমবি





