‘ঢাকা থেকে পদ্মা পর্যন্ত এবং পদ্মা থেকে জাজিরা হয়ে ফরিদপুর পর্যন্ত নতুন রেল লাইন স্থাপনের কাজ অচিরেই শুরু হবে বলে জানান রেলমন্ত্রী মুজিবুল হক।

তিনি বলেন, যাত্রী সেবা আরও বাড়াতে জানুয়ারি থেকে ২৭০টি যাত্রীবাহী বগী ক্রমান্বয়ে রেলওয়ের বহরে যোগ করা হবে। ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত তৃতীয় ও চতুর্থ লেন স্থাপনের কাজ শিগগিরই শুরু হবে।’

বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশ রেলওয়ের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আগামী ৩ বছরের মধ্যে রেলের উন্নয়নে আমূল পরিবর্তন হবে। পাশাপাশি ঢাকার যানজট কমাতে সার্কুলার রেল স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘রেলওয়ের বেদখলে থাকা সম্পদ উদ্ধারে সরকার কাজ করছে। বিএনপি আমলে রেলের কোনো উন্নয়ন হয়নি। বরং রেলকে ধ্বংস করেছেন।

এমএ