বগুড়ার ধুনট উপজেলায় অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার দায়ে গৃহকর্তা ও গৃহকর্মীকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাত ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান এ আদেশ দেন।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-ধুনট উপজেলার নারায়ণপুর গ্রামের ইজ্জত আলী (৪৫) ও অলোয়া গ্রামের আব্দুল শেখের মেয়ে স্বপ্না খাতুন (৩৫)।

ধুনট থানার ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ইজ্জত আলীর বাড়িতে গৃহকর্মীর কাজ করেন স্বপ্না। সেই সুবাদে দু’জেন মধ্যে পরকিয়ার সম্পর্ক গড়ে ওঠে। ইজ্জত আলী বুধবার রাত ৮টার দিকে স্বপ্নার বাড়িতে আসেন। তাদের অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি টের পেয়ে স্থানীয় একটি সূত্র থানায় খবর দেয়। এরপর পুলিশ গিয়ে হাতেনাতে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

অভিযোগ প্রমাণিত হওয়ায় এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের এক মাস করে কারাদণ্ডাদেশ দেন। বৃহস্পতিবার সকালে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

এএইচ