মেহেরপুরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ১৪ জন আসামি গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মে) রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলার পুলিশ সুপার (এসপি) হামিদুল আলমের নির্দেশে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন, মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন ও সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পুলিশের একাধিক দল এসব গ্রেফতার অভিযানে অংশ নেয়।

গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

ওএফ