ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার চান্দুরা-আখাউড়া সড়কের আড়িয়ল বাজার থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, ময়মনসিংহের গৌরিপুর এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে মাসুদ রানা সুজন (২৩) ও মুক্তাগাছা উপজেলার নয়নবাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে আবু বকর সিদ্দিক রিপন (১৮)।
বিজয়নগরের মির্জাপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, আটক মাদক ব্যবসায়ীদের আদালতে পাঠানো হয়েছে।
এমকে/ইআর





