বেনাপোল অগ্রভূলাট সীমান্ত থেকে আজ (২ ডিসেম্বর) দুপুরে ১৮২৭ পিস ভারতীয় ইয়বা ট্যাবলেট জব্দ করে খুলনা ২১ বিজিবি।
তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, লান্স নায়েক মোঃ নুরুল হকের সোর্সের মাধ্যমে জানতে পারি অগ্রভূলাট সীমান্ত দিয়ে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটের চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে লান্স নায়েক নুরুল হক সংঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮২৭ পিস ইয়াবা জব্দ করা হয়। তবে এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে প্যাকেট ফেলে পালিয়ে যায় পাচারকারী।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায় লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) জানান, বেনাপোলের অগ্রভূলাট সীমান্তে থেকে ১৮২৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। আটক মাদক দ্রব্য ব্যাটালিয়নে জমা দেওয়া হবে।
শেখ নাছির উদ্দিন/এসএম





