চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় আত্মহত্যা করেছে রাসেল নামের এক যুবক। রাসেলের বাড়ি নোয়াখালী জেলায়। স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।

সদরঘাট থানার ওসি মরজিনা আক্তার জানান, মাদারবাড়ি জাফর কমিশনার গলির মান্নানের ভবনের ভাড়াটিয়া ছিলেন রাসেল। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। শুক্রবার রাত ১২টার দিকে স্ত্রীর অজান্তে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁসি দেন তিনি। স্ত্রী তা দেখে তাকে দ্রুত নামিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর রাত দেড়টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাসুম/নাজিব