সাভার সিঅ্যান্ডবি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলস-এর একটি যাত্রীবাহী বাস অন্য একটি বাসকে ওভাটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এ ঘটনায় কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন।

আহতদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলা ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) ফরহাদ হোসেন বলেন, সংবাদ পেয়ে সাভার থানা পুলিশ, ট্রাফিক এবং হাইওয়ে পুলিশ গাড়িটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর