“বন্যপ্রাণী অপরাধের তথ্যদিন-অপরাধ দমনে অংশ নিন”, “আমরাই পারি বন্যপ্রাণী বাঁচাতে” এই স্লোগানসহ নানাবিধ স্লোগান নিয়ে মাগুরা শ্রীপুরের এম ওহাব মার্কেটের আলোকিত প্রাইভেট স্কুলের সম্মেলন কক্ষে পরিযায়ী পাখি ও বন্যপ্রাণী বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বন্যপ্রাণী অপরাধ দমন ঢাকা ইউনিট ও জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ মাগুরা জেলা কমিটির যৌথ আয়োজনে এবং আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার সহযোগিতায় এ জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।

জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটি মাগুরা জেলা শাখার সভাপতি মো: সাইফুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ফরেস্টার মো: হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, ওয়েব ফাউন্ডেশন রেসপ্স প্রকল্পের সমন্বয়ক ওসমান গনি, ডা. সব্যসাচী বিশ্বাস তূর্জ।

জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় এ সময অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মহাসিন মোল্লা, লেনিন জাফর, জিল্লুর রহমান সাগর, আব্দুর রশিদ মোল্লা, যুব নেতা খালিদ হাসান মিঠুসহ অন্যরা।

সাইফুল্লাহ/এমবি