পঞ্চগড়ের বোদা পৌর জামায়াতের আমির মো. রেজাউল করিমকে (৫০) আটক করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার জমাদারপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। রেজাউল করিম উপজেলার সাতখামার ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করেন।

পুলিশ জানায়, সকালে বাড়িতে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন রেজাউল করিম। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।

বোদা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মজনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ