ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে আব্দুর রশিদ মিয়া (৫০) নামে স্টিল মিলের এক শ্রমিক গাড়ি চাপায় নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে কাঁচপুর-নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে। নিহত আব্দুর রশিদ মিয়ার বাড়ি সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের গিরদান গ্রামে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি শেখ শরীফুল ইসলাম জানান, উপজেলার কাঁচপুর নয়াবাড়ি এলাকার রহিম স্টিল মিলের শ্রমিক আব্দুর রশিদ মিয়া প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে তার কর্মস্থলে যোগদানের জন্য বাড়ি থেকে রওনা হয়। পথে মহাসড়কের নয়াবাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধারের পর তার স্বজনদের কাছে হস্তান্তর করে।

এমএম