মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক কমিশনার নিজাম উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পৌরবাজারে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ। নিজাম উদ্দিন বারইয়ারহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের জামালপুর গ্রামের ইঞ্জিনিয়ার আবু বক্করের পুত্র।

জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এনএম