গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একইসময়ে ভাইরাসটিতে একজনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭২২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৯৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।
নতুন ৩৬ জন নিয়ে মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৪৮৫ জন। আর নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ হাজার ৪৬৪ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ৩৮০ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
এবিএস





