বান্দরবানের ৩ নম্বর সদর ইউনিয়নের সাংগ্রাই ঝি‌রি‌ পারাপারের সময় পা‌নি‌র স্রোতে ভে‌সে নিখোঁজ হওয়া মা-মে‌য়ের লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

আজ (১৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকা‌লে ঝি‌রির মাথা থে‌কে তাদের লাশ উদ্ধার করা হয়।

গতকাল সন্ধ্যা ৭টায় জুমের জ‌মি থে‌কে বা‌ড়ি ফেরার পথে ঝি‌রির পা‌নি‌র স্রোতে ভে‌সে নি‌খোঁজ হন তারা। তারা হলেন- সাংগ্রাই ত্রিপুরা পাড়ার মৃত দিয়াম্ব ত্রিপুরার স্ত্রী কৃষ্ণতী ত্রিপুরা (৪৫), তার মেয়ে বাজেরুম ত্রিপুরা (১২)। এখনও কৃষ্ণতী ত্রিপুরার ছেলে প্রদীপ ত্রিপুরা নিখোঁজ রয়েছে।

স্থানীয়রা জানায়, বুধবার বিকাল থে‌কে বান্দরবা‌নে ভারী বৃ‌ষ্টিপাত হয়েছে। এতে সাংগ্রাই ঝি‌রি‌র পা‌নির স্রোত বে‌ড়ে যায়। সন্ধ্যায় মা, দুই মে‌য়ে ও এক ছে‌লে ঝি‌রি‌ পার হ‌চ্ছিল। এ সময় স্রো‌তে‌ ভেসে যায় মা, এক মে‌য়ে ও এক ছে‌লে। আরেক মে‌য়ে পাড়া‌য় এসে সবাইকে ‌বিষয়‌টি জানায়। খবর পেয়ে পু‌লিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে নামেন।

মিলনছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী ব‌লেন, সকা‌লে মা-মে‌য়ের লাশ উদ্ধার করা হ‌য়। ত‌বে ছে‌লেকে এখ‌নও উদ্ধার করা যায়নি। উদ্ধারকাজ চলছে।

এমবি