একুশে পদকপ্রাপ্ত মহান ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক আব্দুল মতিন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

বুধবার সকাল সাড়ে আটটায়  বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

তার স্ত্রী গুলবদন নেছা মনিকা এ খবর নিশ্চিত করেন।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভোগছিলেন। গত কয়েকদিন ধরে তাকে লাইফ সাপোর্টে বাঁচিয়ে রাখা হয়েছিল।

 কেএ, এমএইচ