আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্যশিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, এক সময় ধর্মান্ধতার কারণে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

আজ তারা ধর্মান্ধতা কাটিয়ে এখন এগিয়ে যাচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে। দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সংসদের স্পিকারসহ গুরুত্বপূর্ণ পদে নারীরা কাজ করে তাদের যোগ্যতা প্রমাণ করেছেন।

আর্ন্তজাতিক পর্যায়ে নারী এমপিরা সম্মান নিয়ে এসেছে। তাই আগামীতে দলে নারী সদস্যদের সর্বক্ষেত্রে প্রাধান্যদেওয়া হবে।

স্থানীয় সানাই কমিউনিটি সেন্টারে বুধবার দুপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত ঝালকাঠি জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যতিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী নারী উন্নয়নে বর্তমান সরকারের নানা সফলতার কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই নারীদের মর্যাদা বৃদ্ধি করেছে।

বিনা খরচে নারীদের লেখা পড়া করার সুযোগ দিয়ে আওয়ামী লীগ সরকার। শিক্ষিত নারীদের চাকুরির নিশ্চয়তা দিয়েছেন।

জেলা আওয়ামীলীগ সভাপতি জেলাপরিষদ প্রশাসক আলহাজ্ব সরদার মোঃ শাহআলমের সভাপতিত্বে সভায় ব৩ব ̈ রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি নুরুল ইসলাম খলিফা, সিদ্দিকুর রহমান, যুগ্মসাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, মোবারেক ও মুক্তিযোদ্ধা মোবারেক হোসেন মল্লিক, সাংগঠনিক সম্পাদক পৌরমেয়র আফজাল হোসেন, রাজাপুর

উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান সিকদার মো. উারুক, ডিএফআইডি’র উপদেষ্টা হেলেন বার্ন, ইউএসআইডির উপদেষ্টা জেওয়ান ফরহাদ, ডিআই এর প্রকল্প ম্যানেজার হেলিও ও ডিএফআইডি’র সামাজিক উন্নয়ন উপদেষ্টা তাহেরা জেবিন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর বরিশাল সমন্বয়কারী দিপু হাফিজুর রহমান প্রমুখ। প্রতিনিধি সম্মেলনে জেলা আওয়ামী লীগ ও এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিকাল ৩টায় ঝালকাঠি নতুন ষ্টেডিয়ামের জেলা প্রশাসন আয়েজিত ডিসি কাপ টুর্নামেন্টের উদ্ধোধন করেন মন্ত্রী আমু। বিকাল ৪ ঝালকাঠি অফিসার্স ক্লাবের সম্পধসারিত নতুন ভবনের উদ্ধোধন করেন তিনি। এর পূর্বে দুপুরে সদর উপজেলার ২টি অনুষ্ঠানে যোগদেন।

এসএইচ