রাজধানীর পৃথক স্থান থেকে অজ্ঞান পার্টির সন্দেহভাজন ১২ জন সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১২ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ।

এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এমই