মানিকগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারিসহ বিএনপির পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক নেতাকর্মীরা হলেন- মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকার আলী হোসেনের ছেলে জেলা জামায়াতের সেক্রেটারি মনিরুল ইসলাম (৪৯), সিংগাইর উপজেলার সুমন মিয়া (২৫), রুবেল মিয়া (২৫), বিল্লাল হোসেন (৪৫), ঘিওর উপজেলার মনির প্রধান (৩৫) ও শেখ দেলোয়ার আহম্মেদ চঞ্চল (৩২)।

জেলা বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) সালাম হোসেন জানান, আটক নেতাকর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কেএইচ