স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে সেচ্চাসেবি সংগঠন উই দ্যা ড্রিমার্স। মঙ্গলবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের ড্রিমার্স কনসালটেশন এন্ড রিসার্চ সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
সভায় ড্রিমার্সের প্রধান সমন্বয়ক মো. কুতুব তারিক,নির্বাহি পরিচালক শামীম ইব্রাহিম খলিল, শিশির মজুমদার, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার ইসরাত জাহান, ডা, মাহবুব, সুমাইয়্যা, শামিমা, দীপা, রাহাত, রাকিব আযাদ, জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে যুগপৎভাবে কাজ করতে হবে। এগিয়ে যেতে হবে সোনার বাংলার চূড়ান্ত লক্ষ্যে।
৫২ এর ভাষা আন্দোলন, ৬৯-এর গণ আন্দোলন আর ৭০-এর ছাত্র-গণ আন্দোলনের ভিত্তিতেই ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের স্বাধীন বাংলাদেশ। যেকোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।
এসএম





