নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের একটি খাল থেকে অজ্ঞাত (৩২) এক যুবকের অর্ধগলিত ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেল ৩টার দিকে ছাইয়াখালি খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ছাইয়াখালি বাজারের পাশ্ববর্তী খাল থেকে বাতাসে পঁচাগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে।
এসময় পাশ্ববর্তী মালেক খাল থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মৃতেদহ পানিতে ভেসে ছাইয়াখালি খালে আসতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএইচ





