কুষ্টিয়ার মিরপুরে পুকুরে ডুবে গিয়ে জালামিন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার আমলা সরকারি ডিগ্রি কলেজের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জালামিন উপজেলার সদরপুর ইউনিয়নের বড়বাড়ীয়া গ্রামের জপিন উদ্দিনের ছেলে ও সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে জালামিন সাঁতার প্রশিক্ষণের জন্য
আমলা সরকারি ডিগ্রি কলেজের পুকুরে আসে। পরে অন্যান্য সাঁতারুদের সঙ্গে পানিতে নামে। সাঁতার শেখার একপর্যায়ে ডুব দিয়ে আর না ওঠায় অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়েনি। পরে রাত ৮টার দিকে মিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পানিতে নেমে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সাঁতার কোচ মর্জিনা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জালামিন সাঁতার প্রশিক্ষণার্থী নয়। সে সোমবার নতুন হিসেবে সাঁতার শিখতে এসেছিল।
এমবিএইচ





