রমজানের পবিত্রতার আহবান জানিয়ে স্বাগত র্যালী করায় ফেনীতে ছাত্রলীগের নির্যাতন। ছাত্রলীগ শিবির কর্মীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে ৩১ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন বলেন, পবিত্র রমজান মাসেও দায়িত্বহীনতা ও অসভ্যতার নিকৃষ্ট নজির স্থাপন করে চলেছে পুলিশ ও ছাত্রলীগ।
প্রতিবাদ বার্তায় বলেন, পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে গত ১৭ই মে নগরীতে শান্তিপূর্ণ র্যালী করে ছাত্রশিবিরের ফেনী শহর শাখা। একইদিন বিকেলে কোন কারণ ছাড়াই লঙ্করহাট বাজারে শিবির কর্মী আলাউদ্দিনের উপর হামলা চালায় ছাত্রলীগ সন্ত্রাসীরা। তার উপর নির্যাতন চালিয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশও ছাত্রলীগের প্রতি আনুগত্য দেখিয়ে তাকে ফেনী মডেল থানায় নিয়ে আসে।
লজ্জার বিষয় হলো পুলিশ হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের কিছু না বলে উল্টো ছাত্রশিবিরের ৩১ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। যা সেবাদাস পুলিশের দলবাজী ও দায়িত্বহীনতার আরেকটি ঘৃন্য নজির। আইনকে অপব্যবহার করে রাজনৈতিক ভাবে ছাত্রশিবিরের ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি গোষ্ঠির ইশারায় এই ঘৃন্য অপকর্মটি করেছে পুলিশ।
ধারাবাহিক ভাবে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে সারাদেশে ছাত্রশিবিরের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার ও মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে কিছু দলবাজ পুলিশ কর্মকর্তা। যা পবিত্র রমজান মাসেও থেমে নেই। অন্যায় ও অমানবিক ভাবে নিরপরাধ নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে রোজা পালনে বাধা দিচ্ছে।
সংযমের এ মাসটিতেও জনগণকে পুলিশের এই বিকৃত রুপটি দেখতে হলো। যার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। এ সরকার কথায় কথায় নিজেদেরকে ইসলামের পক্ষে বলে দাবী করে। অথচ ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে মাহে রমজানের স্বাগত র্যালীতে হামলা ও গ্রেপ্তার চালিয়েছে পুলিশ। যা সরকারের ঘৃন্য ইসলাম বিদ্ধেষী মনোভাবের বহি:প্রকাশ।
নেতৃবৃন্দ বলেন, একের পর এক এমন দায়িত্বহীন ও অমানবিক অপকর্মের জন্য পুলিশের প্রতি জনগণ বিরক্ত ও ক্ষুদ্ধ। এমন দায়িত্বহীনতা পুলিশের প্রতি মানুষের আস্থাহীনতাই বৃদ্ধি করবে। আমরা অবিলম্বে এই সাজানো মামলা প্রত্যাহার করে গ্রেপ্তারকৃত শিবির কর্মী আলাউদ্দিনের মুক্তি দাবী করছি। একই সাথে রোজাদারগন যেন সুষ্ঠ ভাবে রোজা পালন করতে পারে তার জন্য হয়রানি না করতে প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি। এএস





