রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৩০০ গ্রাম হেরোইনসহ কুলসুম বেগম (২৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রোববার (০৩ জুলাই) দুপুরে উপজেলার লালবাগ গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। কুলসুম ওই গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ খান জানান, ভারত থেকে হেরোইনের একটি বড় চালান এসেছে গোপনে এমন খবর পেয়ে রোববার লালবাগ গ্রামের ফারুক হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে চালিয়ে তিন প্যাকেটে ৩০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
এছাড়া হেরোইনের পরিত্যক্ত কিছু প্যাকেট এবং হেরোইন কেনাবেচার ১ লাখ ৭৮ হাজার টাকা জব্দ করা হয়। এগুলোর মূল্যে প্রায় ১৫ লাখ টাকা।
অভিযানকালে ফারুক হোসেনের স্ত্রীকে আটক করা হয়েছে। তবে ফারুক বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে দু’জনকে আসামি করে থানায় মামলা হবে বলেও জানান ওসি।
ওএফ





