কক্সবাজারে এক ইজিবাইক চালককে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার ঈদগাহর দক্ষিণ মাইজপাড়ার সিদ্দিকের বাপের পুকুরপাড়ে এই ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালকের নাম নুরুল আলম (৩৭) বলে জানিয়েছে পুলিশ।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ চন্দ্র দাশ বলেন, নুরুলকে গুলি করে হত্যার ঘটনায় জোহান নামের এক যুবক ও তাঁর দুই সহযোগীকে স্থানীয়রা অস্ত্র ও গুলিসহ আটক করে। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এসময় ২টি মোটরসাইকেল, ১টি সিএনজিচালিত অটোরিকশা ও ১টি ইজিবাইক জব্দ করা হয়েছে।
নুরুল আলমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।
এমবি





