আখাউড়া-সিলেট রেলপথের হবিগঞ্জের রশিদপুর নামক স্থানে কুশিয়ারা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে।

এরফলে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে ৷  

আজ (০২ জুন) রোববার সকাল সোয়া ৯টায় ঢাকা থেকে সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেসের বগি হবিগঞ্জের রশিদপুরে লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়।

শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম ও শমসেরনগর স্টেশন মাস্টার কবীর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এমবি