ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় চালকসহ দুইজন অগ্নিদগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে নরসিংদীর পাচঁদোনার চৈতাব এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সদর উপজেলার চৌয়লা মহল্লার ট্রাকচালক সোহরাব মিয়া (৩০) ও ব্যবসায়ী ইমরান মিয়া (৩৫)। তাদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেওয়া চালক সোহরাব মিয়া বলেন, ‘ট্রাকটি নরসিংদী থেকে নারায়ণগঞ্জে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আবুল কাশেম জানান, দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেএ





