চট্রগ্রামের শিল্প এলাকা ইপিজেড থানার দক্ষিণ হালিশহর যৌথ আবাসিক কলোনী এলাকায় স্ত্রীকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার পর স্বামী আলেক শাহ র‌্যাব কার্যালয়ে গিয়ে আত্মসমর্পণ করেছেন।

মঙ্গলবার সকালে যৌথ আবাসিক কলোনী রোডের একটি ভাড়া বাসায় এ হত্যাকাণ্ডে ঘটনা ঘটেছে।

পরে তাকে পুলিশের হেফাজতে পাঠানোর পর পুলিশ তার বাসা থেকে স্ত্রী আয়শা মনি (২৩) এর লাশ উদ্ধার করেছে।

ইপিজেড় থানার ওসি আবুল কালাম আজাদ এ ঘটনা নিশ্চিত করেছেন। নিহত আয়শা মনি ইপিজেডস্থ রিজেন্সি গার্মেন্টস নামে একটি পোষাক কারখানার অপারেটর ছিলেন।স্বামী আলেক শাহ’র দাবী তার স্ত্রী পরকিয়া প্রেমে মক্ত ছিল।

অপরদিকে নিহত আয়শা মনির মা মাসফিয়া বেগম জানান, স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে বাধা দেয়ার কারণে তার মেয়েকে গলায় গামছা প্যাচিয়ে হত্যা করেছে তার স্বামী আলেক শাহ।

মাসুম/এমবিএইচ