কুষ্টিয়ার মিরপুরে দেনার দায়ে ইকরাম মল্লিক (৫০) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার দুপুরে উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার গ্রামে এঘটনা ঘটেছে।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আকতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত ইকরাম মল্লিক উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার গ্রামের ইয়ার আলী মল্লিকের ছেলে।  

এসএইচ