আপন জুয়েলার্সের জব্দ করা স্বর্ণ ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত প্রদান এবং ‘ব্যবসাবান্ধব’ স্বর্ণ আমদানি নীতিমালা বাস্তবায়নের দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

রোববার থেকে সারা দেশে এ ধর্মঘট পালনের কথা ছিল।

বাজুস সহ-সভাপতি এনামুল হক খান আজ শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই-এর সম্মেলন কক্ষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা ধর্মঘটে যাচ্ছি না। তবে আমরা সরকারের কাছে সোনা আমদানির ব্যাপারে পূর্ণাঙ্গ নীতিমালা চাই। এই নীতিমালা না হওয়া পর্যন্ত যাতে আমাদের হয়রানি না করা হয় সে বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছি।

আপন জুয়েলার্সের জব্দ করা স্বর্ণ ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত প্রদান এবং ‘ব্যবসাবান্ধব’ স্বর্ণ আমদানি নীতিমালা বাস্তবায়নের দাবিতে গত বুধবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমে বাজুস কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ধর্মঘট পালনের সিদ্ধান্ত হয়েছিল।

এমবি