দিনাজপুর জেলার বীরগঞ্জের একটি পুকুর থেকে মা-মেয়ের মৃতদেহ উদ্ধার করেছেএলাকাবাসী। শনিবার সকাল আনুমানিক ৬টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন উপজেলারপাল্টাপুর ইউনিয়নের সনকা রাজশাহীপাড়া গ্রামের মো. ওবায়দুর রহমানের স্ত্রী সজেনা বেগম (২৩) ও কন্যা তাজেরীন খাতুন (৪)।

নিহত সজেনা বেগমের স্বামী মো. ওবায়দুর রহমান জানান, ভোর ৪টায়প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়ি তখন পর্যন্ত আমার স্ত্রী ওকন্যা ঘুমিয়ে ছিল।

পাল্টাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুরেন্দ্র নাথ কোকিল বাবু জানান, বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. বেলাল হোসেন পুকুর থেকে মা-মেয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমআর