বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল `বিষাদ সিন্ধুর’ রচয়িতা মীর মশাররফ হোসেনের ১০৫তম মৃত্যুবার্ষিকী আজ।
১৮৪৭ সালে ১৩ নভেম্বর নানা বাড়ি কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে সৈয়দ মীর মুয়াজ্জেম হোসেন ও মা দৌলতন নেছার ঘরে জন্মগ্রহণ করেন মীর মশাররফ হোসেন।
কুষ্টিয়ায় জন্মগ্রহণ করলেও তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামের নবাব বাড়িতে বাকি জীবন কাটিয়েছেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করলে এখানেই তাকে সমাহিত করা হয়।
মীর মশাররফ হোসেনের সমাধিস্থল ঘিরে বাংলা একাডেমি ‘মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্স’ নামে একটি সুসজ্জিত ভবন নির্মাণ করেছে।
প্রখ্যাত এই সাহিত্যিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন, বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, মীর মশাররফ হোসেন কলেজসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক বিনয় কুমার চক্রবর্তী জানান, মীর মশাররফ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিস্থলে প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ মাহফিল এবং মীর মশাররফ হোসেনের জীবন ও দর্শন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এমএনজে





