ঠাঁকুরগাও জেলার রাণীশংকৈল উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আতাউরকে আগের চারটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আতাউরের পরিবারের অভিযোগ, শনিবার দিবাগত রাত ১টার দিকে রাণীশংকৈল উপজেলার ভাণ্ডারা গ্রামে নিজ বাসভবন থেকে পুলিশ আতাউরকে গ্রেফতার করে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আতাউরের বিরুদ্ধে চারটি মামলা ছিল।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন অভিযোগ করেন, ‘আমরা জানতাম। আতাউরের নামে কোনও মামলা ছিল না, তাকে গায়েবি মামলায় গ্রেফতার করা হয়েছে।’ তারা প্রধান নির্বাচনি কমিশনারের এ প্রতিশ্রুতির স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে অনতিবিলম্বে আতাউরের মুক্তি দাবি করেন।
ঠাকুরগাঁও জেলা পুলিশ কন্ট্রোল রুম জানানো হয় , গত ২৪ ঘন্টায় জেলায় পুলিশের হাতে আটক হয়েছে ৯ জন। এরমধ্যে চারজন ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানানো হয়।
জেড





